বাংলা জোকস গল্পঃ| বাংলা দম ফাটানো হাসির জোকস চরম হাসির জোকস 2022 | teacher vs student bangla funny golpo 2022

বাংলা জোকস গল্পঃ|  বাংলা দম ফাটানো হাসির জোকস চরম হাসির জোকস 2022 | teacher vs student bangla funny golpo 2022



ছাত্র শিক্ষক বাংলা দম ফাটানো হাসির জোকস চরম হাসির জোকস 2022 | teacher vs student bangla funny golpo 2022
ছাত্র শিক্ষক বাংলা দম ফাটানো হাসির জোকস চরম হাসির জোকস 2022 | teacher vs student bangla funny golpo 2022



১:-
শিক্ষকঃ এই ছেলে, তুমি কখন থেকে ঘুমাচ্ছো?
ছাত্রঃ স্যার, সুলতানী আমল থেকে।
শিক্ষকঃ আমার সঙ্গে ফাইজলামি!
ছাত্রঃ না সত্যি! আপনি যখন সুলতানী আমল পড়াচ্ছিলেন তখন থেকেই
২:-
শিক্ষক: যারা একেবারে গাধা বা নির্বোধ তারা ছাড়া সবাই বসে পড়ো। (সকল ছাত্র বসলেও একজন দাড়িয়ে আছে)
শিক্ষক: কিরে, তুই গাধা নাকি নির্বোধ?
ছাত্র: না স্যার, আপনি একা দাড়িয়ে আছেন এটা ভাল দেখাচ্ছেনা, তাই...
৩:-
শিক্ষক: রতন, পানিতে বাস করে এমন পাঁচটি প্রাণীর নাম বলো। রতন: ব্যাঙ। শিক্ষক: আর বাকি চারটা? রতন: ব্যাঙের মা, বাবা, বোন আর প্রেমিকা।
৪:-
শিক্ষক: জীবনে কয়টা বই পড়েছিস? ছাত্র: এখনো তো মরিনি, তাই বলতে পারব না!
৫:-
শিক্ষক: পাঁচ থেকে দুই বিয়োগ করলে হাতে কত থাকে? ছাত্র: জানি না, স্যার। শিক্ষক: তুই একটা আস্ত গরু। ছাত্র: স্যার, আমি তো এখনো ছোট। আমাকে বাছুর বলবেন, স্যার।
৬:-
শিক্ষক : ধর তোমার দু হাতের দশ আঙুলের মধ্যে ডান হাতের চারটি আঙুল কাটা পড়ল, তাহলে কী হবে? ছাত্র : পিয়ানো টিচারের চাকরি চলে যাবে।
৭:-
শিক্ষক : একটি মশা আর একটি হাতির তুলনা কর তো। ছাত্র : মশা হাতির গায়ে বসতে পারে, কিন্তু হাতি মশার -গায়ে কখনই বসতে পারে না।
৮:-
শিক্ষকঃ যিশুখ্রিষ্ট, শ্রীকৃষ্ণ বুদ্ধ-এঁদের মধ্যে মিল কোথায়? ছাত্রঃ ওনারা সবাই সরকারি ছুটির দিনে জন্মগ্রহণ করেছেন। সূত্র: দৈনিক প্রথম আলো
৯:-
শিক্ষক : বাঙ্গালী জাতির প্রধান বৈশিষ্ট্য কি? ছাত্র : বাঙ্গালী একাই একশ হয়, কিন্তু একশ বাঙ্গালী কখনই এক হতে পারে না।
১০:-
শিক্ষক : ঘুম পেলে আমরা বিছানায় যাই কেন?
ছাত্র : ঘুম পেলেও বিছানা আমাদের কাছে আসেনা তাই।

১১:-
শিক্ষকঃ বলতো মিমি, আম বা যে কোন ফল উপরের দিকে না গিয়ে নিচে পড়ে কেন? ছাত্রঃ উপরে খাওয়ার লোক নেই তাই।

১২:-
একদিন শিক্ষক জিজ্ঞেস করলেন তার ছাত্রকে, ‘বলো তো দেখি, মুরগি কেন জিরাফের মতো লম্বা হয় না?
’ছাত্র মাথা চুলকে বলল, ‘স্যার, তাহলে তো মুরগি ডিম পাড়ার সাথে সাথে ডিমটা মাটিতে পড়ে ফেটে যেত,
আমাদের আর ডিম খাওয়া হতো না!

১৩:-
একদিন একজন শিক্ষক ছাত্রকে পড়া জিজ্ঞেস করলেন---
শিক্ষকঃ বলোতো মশা কয় প্রকার?
ছাত্রঃ মশা নয় প্রকার।
শিক্ষকঃ মশা আবার নয় প্রকার হয় কিভাবে?
ছাত্রঃ
১. যে মশা গায়ে বসা মাত্রই কামড়ায় তাকে রাক্ষস মশা বলে।
২. যে মশা দিনের বেলায় কামড়ায় তাকে সন্ত্রাসী মশা বলে।
৩. যে মশা নাকের ভেতর ঢুকে কামড়ায় তাকে নমরুদী মশা বলে।
৪. যে মশা সুযোগ পেলেই কামড়ায় তাকে সুযোগসন্ধানী মশা বলে।
৫. যে মশা কানের কাছে এসে গান গায় তাকে গায়ক মশা বলে।
৬. যে মশাকে থাপ্পর দিলে ফাঁক দিয়ে চলে যায় তাকে গোল্লাছুট মশা বলে।
৭. যে মশা কামড় দিলে জ্বর হয় তাকে বিষাক্ত মশা বলে।
৮. যে মশা মশারির ভেতর ঢুকে কামড়ায় তাকে মূর্খ মশা বলে।
৯.যে মসা রক্ত খেয়ে উড়তে না পারে না তাকে পেটুক মশা বলে।

১৪:-
শিক্ষক :- আচ্ছা বলতো, তাজমহল কোথায় অবস্থিত?
ছাত্র :- জানি না স্যার।
শিক্ষক :- তাহলে বেঞ্চের উপর দাড়া।
ছাত্র :- বেঞ্চের উপর দাড়ালে কি তাজমহল দেখতে পাবো স্যার?

১৫:-
শিক্ষকঃ ইংরেজিতে ট্রান্সলেশন করো-"সে ডুব দিল, কিন্তু উঠল না।
ছাত্রঃ হি হ্যাজ ডাইড!
শিক্ষকঃ কীভাবে?
ছাত্রঃ সে তো আর ওঠেনি। তাহলে নিশ্চয়ই মারা গেছে!

১৬:-
টিচার : এমন একটা জায়গার নাম বল
তো যেটা পুরুষ বানিয়েছে কিন্তু
সেখানে সে যেতে পারে না?
বল্টু : (অনেক চিন্তা ভাবনা করে)
LADIES TOILET স্যার!
টিচার SHOCKSS বল্টু ROCKSS'

১৭:-
শিক্ষক –বলতো পদার্থ কাকে বলে?
ছাত্র –জানি না স্যার।
শিক্ষক –অপদার্থ কোথাকার! যার ওজন ও আয়তন আছে তাকেই পদার্থ বলে।
ছাত্র –তাহলে আমাকে অপদার্থ বললেন কেন? আমার তো ওজন আয়তন দুটাই আছে

১৮:-
শিক্ষক : কী ব্যাপার! আজ
এতো দেরি করে এলে?
বল্টুঃ স্যার,
আমি তো তাড়াতাড়ি-ই
আসছিলাম। কিন্তু ওই
সাইনবোর্ডের
কারণে দেরি হয়ে গেল।
শিক্ষক : (চোখ পাকিয়ে)
কোন সাইনবোর্ড?
বল্টুঃ স্যার, ওই যে,
আমাদের স্কুলের
কাছেই
একটা সাইনবোর্ড
আছে না ‘সামনে
স্কুল, ধীরে চলুন’।
ওটা দেখে ধীরে চলতে গিয়েই
তো দেরি হয়ে গেল!

১৯:-
শিক্ষক ছাত্রদের উদ্দেশে বললেন, ‘আমি ঠিক করেছি, তোমাদের মধ্যে সবচেয়ে অলস যে, তাকে পড়া দিতে হবে না।
কে সবচেয়ে অলস? ৪৯ জন ছাত্র হাত তুলল। স্যার হাত না তোলা ছাত্রকে জিজ্ঞেস করলেন, ‘তুমি হাত তুলছ না কেন?
ছাত্র জবাব দেয় স্যার, হাত তুলতে কষ্ট হয়!

২০:-
টানা এক মাস শীতের ছুটির
পর স্কুল খুলেছে,
তাই স্যার ও ছাত্রের মধ্যে
কথা হচ্ছে,
স্যার: তোমরা সবাই
শীত কেমন কাটালে?
বল্টু:সুয়েটার
পরে,মাফলার
পরে,মোজা পরে,,
জেকেট পরে।
স্যার: আচ্ছা তুমি
কিভাবে
বুঝলে যে শীত
এসেগেছে?
বল্টু: টেলিভিশনে,
বেবি লোশন,
পেট্টোলিয়াম
জেলি, মেরিল,
উইন্ডার
ফেয়ারনেস ক্রীম,
ইত্যাদির
বিজ্ঞাপন দেখে।

Funny jokes

golpo bangla

২১:-
ছাত্র :- জুন আই কাম ইন স্যার।
শিক্ষক :- এই নতুন ইংরেজী কবে আমদানী করলে?
ছাত্র :- গত মাসে আপনি ক্লাসে ঢোকার সময় বলেছিলেন।
শিক্ষক :- আমি তো বলেছিলাম "মে আই কাম ইন"।
ছাত্র :- কিন্তু স্যার মে মাস তো শেষ এখন জুন মাস চলছে।

২২:-
এক স্কুলের শিক্ষক ছাত্রের উদ্দেশে বললেন বলতো B.B.C তে কি হয়।
ছাত্র :- স্যার বিবিসি তে হয় বেলা বিস্কিট কোম্পানি। শিক্ষক :- ভারী বেয়াদব ছেলে তো ।
ছাত্র :- আপনারটাও ঠিক স্যার

২৩:-
শিক্ষক :- বলতো 'সামথিং ইজ বেটার দেন নাথিং ' এর অর্থ কি?
ছাত্র :- স্যার! সামসুদ্দিনের বেটার নাতিন!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ